আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা টিপু’সহ গ্রেপ্তার ৩

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার একটি বাস স্ট্যান্ডে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে আজ দুপুর ২ টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নূর মোহাম্মদ ওরফে হাতকাটা টিপু (৪৫), মানিকগঞ্জ জেলা সদরের মাধপপুর গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫) ও গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর মিয়ার চর মানিকদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে মোঃ রহমতুল্লাহ শেখ (৩৮)। তারা দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল।

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যৌথবাহিনি জানায়, বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নেতা নূর মোহাম্মদ ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। যৌথবাহিনি আরও জানায়, হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। তিনি আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর এলাকাসহ বিভিন্ন এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছিলো। তার বিরুদ্ধে এলাকার স্থানীয় জনসাধারন বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করে। হাতকাটা টিপু বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে তিনি ও তার দল নিয়মিত চাঁদা তুলতেন।

এছাড়া বাইপাইল বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতেন বলে জানা গেছে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধনও করে। অবশেষে আজ যৌথবাহিনি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, আসামিদের গ্রেপ্তারের সময় তল্লাশি করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদিসহ মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ নিধন, অভিযানে গ্রেফতার ৪

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা টিপু’সহ গ্রেপ্তার ৩