সর্বশেষ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আহমেদ শফিকুল হায়দার এর অনন্য পদক্ষেপ

আল শাহরিয়ার বাবুল খান

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নড়াইল তথা কালিয়ার কৃতি সন্তান,জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রথম উপদেষ্টা ও হলিফ্যামিলি হসপিটালের সাবেক ডিরেক্টর,সাবেক ছাত্রনেতা,নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজ কালিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বর্ণাঢ্য,জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনন্য পদক্ষেপ নিয়েছেন।

ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজ বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান “বাংলাদেশি জাতীয়তাবাদ” ও ‘১৯ দফা কর্মসূচি’র ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে কঠিন ভূমিকার মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছে।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

তিনি আরও বলেন, আমরা আশা করি আগামী দিন গুলোতেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আমরা শপথ নিয়েছি-যেকোনো বাধা-বিপত্তি বা ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।

তিনি অভিযোগ করে বলেন,একটি স্বার্থান্বেষী মহল সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।দল ও দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই,এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না।বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে ও হৃদপিণ্ডে গাঁথা।তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন,আপনাদের সবসময় সচেতন থাকতে হবে।যেকোনো ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।আমরা ঐক্যবদ্ধভাবে সব বাধা অতিক্রম করে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করব এবং আপামর একটি সুশৃঙ্খল দেশ গঠন করব।

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ আহমেদ শফিকুল হায়দার এর অনন্য পদক্ষেপ