সর্বশেষ

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

অনলাইন ডেস্ক

 আদাবর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ‎এ ঘটনা ঘটে। হামলায় কিশোর গ্যাংয়ের ধারাল অস্ত্রের কোপে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম আল-আমিন।এছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারাল অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলা ও আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান৷

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

তিনি বলেন, সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা