সর্বশেষ

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। ধসে গেছে ৮ হাজারের অধিক ঘরবাড়ি। এ ঘটনায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা পাঠায়। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করেছে।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ