সর্বশেষ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নাজিম উপজেলার তরফসরতাজ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। বুধবার সন্ধ্যা ৭টায় দাঁড়াইল বাজারে এ ঘটনা ঘটে। নাজিম এবার আলিম পরিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, নাজিমের সঙ্গে একই উপজেলার তরপমেরু গ্রামের কয়েকজন কিশোরের কয়েকদিন আগে বিরোধ হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দাঁড়াইল বাজারে একা পেয়ে নাজিমকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় নাজিমের চিৎকারে কিশোররা পালিয়ে যায়।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

পরে স্থানীয়রা নাজিমকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার পেটে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা গেছে বলেও চিকিৎসক জানান। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের