সর্বশেষ

আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫), তার স্ত্রী মোছাঃ বেবী (৩৩) এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোয়ালন্দ এলাকার অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০)।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নবীনগর এলাকায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ