সর্বশেষ

আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকা করা হবে: মীর সরফত আলী সপু

শহীদুল ইসলাম

যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে। এই ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মীর সরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন। তার মতে, পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি আদর্শ মডেল এলাকায় পরিণত করা সম্ভব।

ফরিদপুরে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষে সাফল্য,সরকারি সহায়তার আকুতি উদ্যোক্তাদের

এই অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

আড়িয়াল বিলকে মডেল পর্যটন এলাকা করা হবে: মীর সরফত আলী সপু