সর্বশেষ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩৬ রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগীর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া অন্য তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের পৃথক পৃথক হাসপাতালে মারা গেছে।

জুলাই আন্দোলনের দুই যোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর উপহার, দেওয়া হলো রিকশা ও অটোরিকশা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯৯ জন।

বিভাগভিত্তিক বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালের পরিকল্পনা
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু