সর্বশেষ

‘অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

অহেতুক সমালোচনা বা গালাগালিতে তিনি বিচলিত হন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, কোনো বিষয়ে জড়িত না থেকেও যদি কেউ তাঁকে গালি দেন, তাহলে সেটি তাঁর জন্য বরং উপকারের কারণ হতে পারে।

শনিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগ ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামের বিষয়ে সমাজে নানা ধরনের ভুল ধারণা প্রচার করা হয়। এসব ধারণার সমালোচনা করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত আক্রমণও করা হয়।

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত বাহিনী’ সহায়তা করছে: রিজভী

তিনি বলেন, যে অভিযোগে তাঁকে গালি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি সম্পৃক্ত না থাকলে তা নিয়ে তিনি ক্ষুব্ধ হবেন না। বরং হাসিমুখে তা গ্রহণ করবেন।

সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এর কারণে একে অপরকে অস্বীকার করা উচিত নয়।

কারও বক্তব্যে যুক্তি থাকলে তা গ্রহণ করার এবং যুক্তি না থাকলেও বিনয় বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি না করার জন্যও সবাইকে সতর্ক করেন।

‘ডিসেম্বর নয়, এখনই দেশে আসেন’: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৬
Trulli

‘অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে’: জামায়াত আমির