সর্বশেষ

সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্ভোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ

মিজানুর রহমান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকার ভোগী এর নিকট দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়,সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন।

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ঢাকা বিভাগী কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বক্তব্যে বলেন,পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপর মানুষ নানা কারনে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়। তিনি আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন স্থানীয় নায়েব আবু তাহের, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাংগীর আলম বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্ভোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ