সর্বশেষ

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের পতেঙ্গাস্থ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’ এর যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, ৭ দিনব্যাপী এই মহড়ার অংশ হিসেবে বুধবার আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল অবলম্বন করে মহড়া পরিচালনা করা হয়। উক্ত মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয়। এ ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এছাড়া, এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার (সার্চ এন্ড রেসকিউ) কার্যক্রমও পরিচালিত হয়। এর মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হবে।

অন্যদিকে, স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এঙারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাট ট্র্যাকিং মহড়ায় মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে। সারভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য যে, এই মহড়ার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীসমূহের জরুরি সঙ্কটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এ মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও আইএসপিআর উল্লেখ করেছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া