সর্বশেষ

চট্টগ্রামের ছাত্রলীগের মিছিল কে কেন্দ্র করে ১১ জন গ্রেফতার

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০–৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান প্রদর্শন করে একটি মিছিল বের করায় পুলিশ অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ১৯ সেপ্টেম্বর দুপুরে মিছিলটি দেখার পর সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদের নির্দেশনায় ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিল থামায়। পুলিশি অভিযানকালে মিছিলে অংশগ্রহণকারী ১১ জনকে আটক করা হয়।

আশুলিয়ায় এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ ইমরানুল হক রোমান (৪৩), মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মোঃ সাইদুল ইসলাম (২৮) ও হাজী মোঃ নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ১৫–২০ জন পলাতক রয়েছে। এরা সরকারি নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

ওসি বাবুল আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ সেপ্টেম্বর ২০২৫
Trulli

চট্টগ্রামের ছাত্রলীগের মিছিল কে কেন্দ্র করে ১১ জন গ্রেফতার