সর্বশেষ

নড়াইল বাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন  গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন

আল শাহরিয়ার বাবুল খান

নড়াইল বাসীকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা, নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির আস্থার প্রতীক, শিক্ষানুরাগী,শিক্ষাবিদ, সমাজ সেবক,জিয়া পরিষদের অন্যতম নেতা,সাবেক ছাত্রনেতা, বিএম বাকির হোসেন স্মৃতি সংস্থার চেয়ারম্যান অধ্যাপক বিএম নাগিব হোসেন।

অধ্যাপক নাগিব হোসেন বলেন,

নড়াইল-১ আসনের জনগণ হচ্ছে আমার আস্থার প্রতীক।নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির সহ বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ যে সম্মান, ভালবাসা, শ্রম, ত্যাগ- তিতিক্ষা, সহনশীলতা দেখিয়ে আমাকে যে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রের ভবিষ্যৎ পথ উন্নত শিখরে পৌঁছাতে নতুন অধ্যায়ের এক মাইল ফলক আবিষ্কার করে দিয়েছেন তা সত্যি আমি সবার কাছে চিরকৃতজ্ঞ।যে কারণে আজ আমি নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর দুর্দিনে অক্লান্ত পরিশ্রম করে বিপদে-আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি।যার ফল শ্রুতিতে নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার উপর আস্থা রেখে স্বচ্ছতার  সঙ্গে দলের সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছেন।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

নড়াইল-১আসনের বিএনপির ৮জন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের একই প্লাটফর্মে একত্রিত করে মূল কারিগর বা নায়ক হিসেবে এক অভূতপূর্ব সাফল্যের সাথে কৃতিত্বের পরিচয় দিয়ে নড়াইল বাসীকে চমক উপহার দিয়ে যে খ্যাতি অর্জন করে প্রশংসা কুড়িয়েছেন,সে বিষয়ে জিজ্ঞেস করা হলে এমন প্রশ্নের জবাবে “দৈনিক আমাদের খবর পত্রিকার বিশেষ প্রতিনিধিকে” শিক্ষাবিদ অধ্যাপক নাগিব হোসেন বলেন,কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার ছিলেন আমার বড় ভাই বিএম বাকির হোসেন।আমি তার ছোট ভাই হিসেবে তার অকুতোভয় কাজ গুলো অনুসরণ করে অক্লান্ত পরিশ্রম মাধ্যমে বিএনপির একজন দুঃসাহসিক সৈনিক হিসেবে সংগ্রাম করে সততা,দক্ষতা ও মেধা- মনন,বুদ্ধিমত্তা,স্বচ্ছতার নীতিনৈতিকতা থেকে হাটি হাটি পা পা করে আজ এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি।

এখানে বিএনপির ৮জন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের একই প্লাটফর্মে আনার মূল কারন হলো নড়াইল তথা কালিয়া বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে নিয়ে এক কঠিন দূর্গ তৈরি করে দলকে আর শক্তিশালী করা আমার মূল লক্ষ্য।কোন নেতাকর্মী যাতে মামলা,হামলা,জেল-জুলুম,নির্যাতনের শিকার না হয়,কোন অপশক্তি যাতে এই দূর্গভাঙ্গতে না পারে এবং যাতে বিএনপিকে বিভক্ত করে দলের ভিতর বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, ফ্যাসিবাদের দোসর দলের ভিতর জায়গা না পায় সর্বোপরি তিনি জীবনকে বাজী রেখে আমৃত্যু পর্যন্ত নড়াইল তথা কালিয়া বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নড়াইল-১ আসনের জনগণকে নিয়ে আগামীদিনে নড়াইলকে নতুন এক রূপান্তরে পরিনত করবেন বলে এই অঙ্গীকারবদ্ধ হন জিয়া পরিষদের অন্যতম সদস্য ও গণমানুষের নেতা বিএম নাগিব হোসেন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

 তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ- শোক,জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।কোথাও কোন অপৃতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ হয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।আপনাদের সুখ-দুঃখের সকল সময় আমি আপনাদের পাশে থাকতে চাই।ধর্ম যার যার উৎসব তারতার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান রইল।তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৫
Trulli

নড়াইল বাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন  গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন