সর্বশেষ

১০ দিনের মেয়েকে পানিতে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান জন্ম দেওয়ায় মাত্র ১০ দিন বয়সী নিজের শিশু কন্যাকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাওড় খেয়াঘাট এলাকায়।

আত্রাই আ.লীগ নেতার বিরুদ্ধে মসজিদের রাস্তায় গাছ ও বেড়া দেওয়ার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তরপাড়ার হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস ১০ দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পুত্র সন্তান না হওয়ায় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির লোকজনের অগোচরে রিয়া বিশ্বাস তাঁর ১০ দিন বয়সী কন্যাকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে দেন। এরপর তিনি নিজেও আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দেন।
এলাকার কয়েকজন লোক তাঁকে পানিতে ভাসতে দেখে নৌকা দিয়ে উদ্ধার করেন। তাদের কাছে রিয়া কন্যাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটি্র মরদেহ উদ্ধার করে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা রিয়া বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে, রিয়া বিশ্বাস কন্যা সন্তান হওয়ায় হত্যার অভিযোগটি অস্বীকার করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ অক্টোবর ২০২৫
Trulli

১০ দিনের মেয়েকে পানিতে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!