সর্বশেষ

চট্টগ্রামের আসন গুলোর মধ্যে ৮৬ ভোটকেন্দ্রে নিয়ে আপত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের জন্য খসড়া ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫ আসনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার বরাবরে আপত্তি দাখিল করেছেন। জমা পড়া আপত্তির উপর আগামী ৯ অক্টোবর দিনব্যাপী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ–এর উপস্থিতিতে শুনানি চলবে। ইতোমধ্যে যারা আপত্তি দাখিল করেছেন তাদেরকে শুনানির নোটিশ দেয়া হয়েছে বলে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনের কোনো ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জমা পড়েনি। এছাড়াও চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতাকনিয়া আংশিক) আসনের মধ্যে লোহাগাড়া উপজেলার ভোটকেন্দ্র নিয়ে কোনো আপত্তি জমা পড়েনি; তবে একই আসনভুক্ত সাতকানিয়া আংশিক অংশের ভোটকেন্দ্রের উপর আপত্তি দাখিল করা হয়েছে। আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার খসড়া ভোটকেন্দ্রের উপর আপত্তি শুনানি শেষে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

জিনজিরাম নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

আসন অনুযায়ী শুনানির সময়সূচি: চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শুনানি হবে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম–১ (মীরসরাই) এবং চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড এবং সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। বেলা ১১টায় শুনানি হবে চট্টগ্রাম–১২(পটিয়া), চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১২টায় শুনানি হবে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি), চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম–৬ (রাউজান), চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১টায় শুনানি হবে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী), চট্টগ্রাম–৮(বোয়ালখালী ও চান্দগাঁও), চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর আড়াইটায় শুনানি হবে চট্টগ্রাম মহানগরীর দুই সংসদীয় আসনের উপর। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী), চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী–খুলশী) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর।

জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম–১২(পটিয়া) আসনে ১৮টি। এরপর চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী–খুলশী) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি), চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের আপত্তি জমা পড়েছে ১টি করে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের ভবন নির্মাণে চরম গাফিলতি: ঝুঁকিতে সরকারি ভবন ​

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারিক সক্রিয়তা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় জুডিশিয়াল অ্যাকটিভিজম (বিচারিক সক্রিয়তা) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT