সর্বশেষ

তরমুজবাহী ট্রলারে সেই ভয়ংকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে সেই তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান।

শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে র‍্যাব-৮-এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৪ মার্চ রাত প্রায় ১১টার দিকে বাদীর মালিকানাধীন একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ট্রলারে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ছিল।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

পথে বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতরা ট্রলার আটকায়। এ সময় তারা কৃষকদের মারধর করে পুরো ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়। ঘটনায় বাদীসহ অন্তত পাঁচজন কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান বলেন, ‘অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারে র‍্যাব সর্বদা তৎপর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে।’(০৪/১০/২০২৫)

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ অক্টোবর ২০২৫
Trulli

তরমুজবাহী ট্রলারে সেই ভয়ংকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার