সর্বশেষ

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো এমিরেটস কার্গো বিমান, নিহত ২

অনলাইন ডেস্ক

হংকং বিমানবন্দরে আজ সকালে অবতরণকারী একটি কার্গো বিমান একটি স্থলযানের সাথে সংঘর্ষ হয় এবং রানওয়ে থেকে কার্গো বিমানটি ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। ফলে এ ঘটনায় বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে আগত বি-৭৪৪ মডেলের একটি কার্গো বিমান ‘অবতরণ করার পর উত্তর রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আসাদের পতনের পর মস্কোয় আত্মগোপনে সিরিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান

বিভাগটি আরও জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দুইজন স্থলযান কর্মী আহত হয়ে সমুদ্রে পড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিমানটি স্থলভাগে থাকা একটি যানকে ধাক্কা দিয়েছে, যা পরবর্তীতে সাগরে পড়ে যায়।

দুর্ঘটনায় স্থলভাগে থাকা যানে থাকা ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং ৪১ বছর বয়সী আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আরাকান আর্মির সবুজ সংকেত ছাড়া বাংলাদেশ-মিয়ানমার প্রস্তাবিত গ্যাস পাইপলাইন অনিশ্চিত: বিশ্লেষক

আজ সোমবার সকালে বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য দুটি রানওয়ে এখনও চালু রয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ অক্টোবর ২০২৫
Trulli

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো এমিরেটস কার্গো বিমান, নিহত ২