সর্বশেষ

চুয়েটে শুরু হতে যাচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ট আর্ন্তজাতিক কনফারেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামী ২৯ থেকে ৩০ অক্টোবর ২০২৫ খ্রি: চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6th “International Conference on Physics for Sustainable Development and Technology (ICPSDT)-2025” শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স। এ উপলক্ষে আজ ২৬ই অক্টোবর (রবিবার) ২০২৫ খ্রি. বেলা ১২.৪০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। এতে উপস্থিত ছিলেন কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্স এর কোষাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, টেকনিক্যাল কমিটির যুগ্ম-সচিব ড. সাইফুল কবির, কনফারেন্স কমিটির যুগ্ম-সচিব ও সহকারী অধ্যাপক জনাব মোসাম্মাৎ আরজুমান আরা বেগম ও জনাব মোঃ জাহিদ হাসান।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ট আন্তর্জাতিক কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও রিসার্চারগণ অংশ নিবেন। এতে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকবেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হবে। উক্ত কনফারেন্সের সার্বিক তত্তাবধানে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। এতে স্পন্সর হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরএসি খাতে কর্মবিরতি,গণর‍্যালি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জোরালো দাবি

আগামী ২৯ অক্টোবর (বুধবার) ২০২৫ খ্রিঃ সকাল ০৯.৫০ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব মহোদয়। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করবেন চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ।

কুড়িগ্রাম রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ দিনব্যাপী আন্তর্জাতিক মে দিবস পালিত

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় অর্জন করে একের পর এক সাফল্য অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT