সর্বশেষ

শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আখতার আহমেদ বলেন,

‘শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে। বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই, তাই শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি, কমিশন এখনও আগের অবস্থানেই রয়েছে।’আরপিও (নির্বাচন আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন আরপিও সংশোধনের আগে দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক

এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।’তিনি আরও বলেন, ‘কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত, এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।’

ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ অক্টোবর ২০২৫
Trulli

শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব