সর্বশেষ

আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মধ্যপাড়া গোরস্তানের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ইং) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় অজ্ঞাত স্থানে হত্যা করে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর লাশটি ফেলে রাখা হয়।

টিন থাকলেই কর দিতে হবে না, ঘরে বসে যেভাবে জিরো রিটার্ন দেবেন

জমির মালিক সিরাজুল ইসলাম বলেন, “দুপুরে স্থানীয় কয়েকজন আমাকে জানায়, আমার জমির পাশে জঙ্গলে এক মহিলার লাশ পড়ে আছে। পরে আমি পুলিশে খবর দেই।”এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।আশুলিয়া থানার এসআই শাহ জালাল বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার