সর্বশেষ

বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে জড়ায়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

টিন থাকলেই কর দিতে হবে না, ঘরে বসে যেভাবে জিরো রিটার্ন দেবেন

সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, একাধিক স্থানে আগুন লাগার কারণে আমাদের দু’টি ইউনিটকে প্রায় এক ঘণ্টা কাজ করতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ নভেম্বর ২০২৫
Trulli

বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন