সর্বশেষ

আশুলিয়ায় মাদক কারবারি শরিফুল ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিসমিল্লাহ আজমেরি টাওয়ারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.শরিফুল ইসলাম (২৯) আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকার বাসিন্দা।

টিন থাকলেই কর দিতে হবে না, ঘরে বসে যেভাবে জিরো রিটার্ন দেবেন

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে, পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় মাদক কারবারি শরিফুল ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার