সর্বশেষ

শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই জলদস্যু আটক

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিল্লাল হোসেন (৩৩) ও খানজাহান (৩৬) নামে সুন্দরবনের দুই জলদস্যুকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ২নং গাবুরা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ট্রিগার, পাইপ, ছোট বড় প্রায় ২২টি স্প্রিং ও বন্দুকের কার্তুজসহ আগ্নোস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিল্লাল কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজী এবং খানজাহান দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে। তাদের বিরুদ্ধে কয়রা, পাইকগাছা, দাকোপ ও সোনাডাঙাসহ বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। বিল্লাল ইতিপুর্বে সুন্দরবনে তৎপর দাদাভাই বাহিনীর হয়ে কাজ করতেন। গত ১০ মাস আগে কোস্টগার্ডেও হাতে অস্ত্রসহ আটক হয়ে কারাগারে যায়। জামিনে মুক্তি নিয়ে সে আবারও সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়ে।

আশুলিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

স্থানীয় বনজীবীদের দাবি গত এক বছরে সুন্দরবনে একে একে আলিম, দুলাভাইসহ তিনটি বাহিনী সক্রিয় হয়েছে। । তারা পুরানো দাদাভাই বাহিনী নামে দস্যুতা করতে সুন্দরবনে নামার জন্য আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম নিয়ে রওনা হয়েছিল।

এ সময়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামিয়া হলেন, বিল্লাল হোসেন ও খান জাহান আলী। তাদের নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে, এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ নভেম্বর ২০২৫
Trulli

শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই জলদস্যু আটক