সর্বশেষ

অর্থের অভাবে থামবে না সম্ভাবনাময় উদ্যোগ: আইসিটি মন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে উদ্ভাবনী চিন্তা ও মেধাবী উদ্যোক্তার অভাব নেই। তবে অর্থের সংকটে যাতে সম্ভাবনাময় কোনো উদ্যোগ বন্ধ হয়ে না যায়, সে জন্য বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দক্ষতা, সুশাসন ও পেশাদার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে নতুন এই তহবিল পরিচালনার পরিকল্পনা রয়েছে।স্টার্টআপ বাংলাদেশ এরই মধ্যে ৩৬টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপে প্রায় ১১১ কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।তবে শুধু সরকারি অর্থের ওপর নির্ভরশীল না থেকে দেশের বেসরকারি খাতকেও স্টার্টআপে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।তার মতে, ফান্ড অব ফান্ডসের মাধ্যমে শুধু দেশে বেসরকারি ও আন্তর্জাতিক পুঁজি আনার সুযোগ তৈরি হবে না, বাংলাদেশের স্টার্টআপগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথও সহজ হবে।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে বাংলাদেশ ফান্ড অব ফান্ডসের আকার নির্ধারণ করা হয়েছে ৪০০ কোটি টাকা।এই তহবিলের আওতায় বিভিন্ন পর্যায়ের স্টার্টআপকে অর্থায়ন, স্থানীয় ফান্ড ব্যবস্থাপকদের সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপ খাত প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের অংশ প্রায় ৭ শতাংশ বলে অনুষ্ঠানে জানানো হয়।বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বহুমুখী করার ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তার মতে, শুধু অর্থ দিলেই হবে না; উদ্যোক্তাদের পরামর্শ, দক্ষতা উন্নয়ন, বাজারের সঙ্গে সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তাও প্রয়োজন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মামুনুর রশীদ ভূঁঞা। তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে উদ্ভাবন ও ভেঞ্চার ক্যাপিটাল খাত স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে।এ সময় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই তহবিলের কাঠামো, বিনিয়োগ কৌশল এবং ফান্ড ব্যবস্থাপক নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরেন।যোগ্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ব্যবস্থাপকদের কাছ থেকে আগ্রহপত্র আহ্বানের মাধ্যমে তহবিলটির আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৬
Trulli

অর্থের অভাবে থামবে না সম্ভাবনাময় উদ্যোগ: আইসিটি মন্ত্রী