সর্বশেষ

নড়াইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল শাহরিয়ার বাবুল খান

নড়াইলে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নড়াইল- আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮নভেম্বর)দুপুর ১টায় যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ফিরোজ লস্কর এর সভাপতিত্বে ও কালিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম মাহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,সাবেক ছাত্র নেতা,জিয়া পরিষদের অন্যতম সদস্য, গণমানুষের নেতা অধ্যাপক বিএম নাগিব হোসেন,প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরদার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ইউসুফ এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষক দলের

বাউফলে হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ

কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন করিম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু,নড়াইল জেলা শাখার জাসাস কমিটির সাধারণ সম্পাদক একরাম রেজা,কালিয়া উপজেলা বিএনপির সহসাং গঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন আনসারী,নড়াইল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজা,বিএনপি নেতা ফেরদৌস হাসান মামুন,
নড়াইল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু জমাদ্দারসহ যুবদল, ছাত্রদল,কৃষকদলস্বেচ্ছাসেবক দল,মহিলা দল সহ বিভিন্ন অঙ্গসং গঠনের নেতা কর্মীবৃন্দ প্রমুখ।

সকাল থেকে অসংখ্য নেতাকর্মীরা মাঠের কানায় কানায় পরিপূর্ণ ভাবে জড়ো হন।ব্যানার,ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠপ্রাঙ্গন।আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে যোগানিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।

এসময় সমাবেশ বক্তারা বলেন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি- জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র,একদলীয় শাসন,জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে।একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন।জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০দিনের কর্মসূচি পালন করছে। অন্যান্য সংগঠনও কর্মসূচি গ্রহণ করেছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ নভেম্বর ২০২৫
Trulli

নড়াইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত