সর্বশেষ

তিন ছাত্র-জনতা হত্যা: সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

উপজেলা সংবাদদাতা

‎সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

‎চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-১ সদর আসনের সাবেক সংসদ সদস্য ড, হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু,  জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারন সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন,যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

‎সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মোঃ রওশন ইয়াজদানি জানিয়েছেন, তদন্তকারি কর্মকর্তা তিনটি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সেটি রিসিভি করেননি। আসামিদের জামিন আবেদন শুনানীর জন্য আজকে চার্জশিট জজ আদালতে রয়েছে।

‎প্রসঙ্গত, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও  ছাত্রদল কর্মী সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়।

‎এঘটনায় ২২ আগস্ট রাতে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে এজাহার নামীয় ১৫০ ও নিহত মোঃ সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং নিহত আবদুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এসব মামলার প্রতিটিতে সাবেক দুই এমপি হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

‎মামলাগুলোর বিবরণে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল পৌর শহরের এস এস সড়ক দিয়ে শহরের ভেতর দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালান। এ সময় রঞ্জু মিয়া, আবদুল লতিফ ও মো. সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মামলার তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ সুমন হত্যায় ১৭৬ ও লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

‎সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ মামলা তিনটি তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আমার জানামতে এখন পর্যন্ত চার্জশিট সিন করেননি বিচারক।

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আদালতের বাইরে পুলিশের হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৫
Trulli

তিন ছাত্র-জনতা হত্যা: সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট