সর্বশেষ

দোহারের রাইপাড়া কর্মী সভায় আবু আশফাক: নির্বাচন বানচাল ও স্বাস্থ্যখাত নিয়ে কঠোর হুঁশিয়ারি

শহীদুল ইসলাম

ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে একটি বিশেষ মহল ‘ধর্মের দোহাই’ দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তিনি কঠোর ভাষায় বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ওই দলটির ভূমিকা সম্পর্কে বাংলাদেশের জনগণ ভালোভাবে অবগত।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ গ্রীন-ক্লিন শহর গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: হাজী আব্দুস সাত্তার

আবু আশফাক তার বক্তব্যে স্থানীয় স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সম্প্রতি দোহার উপজেলা সরকারি হাসপাতালে ৮৫ বছর বয়সি এক বৃদ্ধের সাথে ঘটে যাওয়া ‘ন্যক্কারজনক ঘটনা’র প্রসঙ্গ টেনে আনেন।
তিনি উল্লেখ করেন, “অধিকাংশ সরকারি হাসপাতালগুলোতে নজিরবিহীন অব্যবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ দিনের পর দিন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিএনপির এই নেতা প্রতিশ্রুতি দেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যসেবা খাতের এই ধরনের নিয়ম-বহির্ভূত অবস্থা ও অনিয়ম তিনি সমূলে উপড়ে ফেলবেন এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন।
রাইপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোফাজ্জেল হোসেন (লুনা ভুঁইয়া) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের ঢাকা জেলার সভাপতি শামীমা রাহিম শীলা, দোহার বিএনপির সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি হাসেম বেপারি, এবং স্থানীয় কর্মী মাসুদ রানা, লিপন খান ও জামাল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

কর্মী সভার শেষ পর্যায়ে খন্দকার আবু আশফাক, আগামী জাতীয় নির্বাচনে সব ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য জোর আহ্বান জানান।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ নভেম্বর ২০২৫
Trulli

দোহারের রাইপাড়া কর্মী সভায় আবু আশফাক: নির্বাচন বানচাল ও স্বাস্থ্যখাত নিয়ে কঠোর হুঁশিয়ারি