সর্বশেষ

অ্যাডমিন

সিরাজগঞ্জ জেলা শহরের ১৫টি ওয়ার্ডের সমন্বয়ে সিরাজগঞ্জ পৌরসভা গঠিত আর গ্রীন ক্লিন শহর হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে। কারণ শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মানবতার ফেরিওয়ালা হাজী মো.আব্দুস সাত্তার। তাঁর নেতৃত্বে প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি নারী-পুরুষ সমন্বয়ের স্বেচ্ছাসেবী দল প্রতিদিন স্বেচ্ছাশ্রমে সিরাজগঞ্জ পৌর শহর এলাকার বিভিন্ন অলিগলি রাস্তার মোড় আনাচে কানাচে দীর্ঘদিন যাবত নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার গণমাধ্যম কর্মীদের জানান,আমি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। হাজী আব্দুস সাত্তার প্রতিদিন ফজরের নামাজ আদায় করে তিনি তাঁর স্বেচ্ছাসেবী টিম নিয়ে পৌর এলাকায় ও শহরের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়েন। যেসব এলাকা অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর মনে হয়,সেখানেই তার টিম নিয়ে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে যায়।

মানবতার ফেরিওয়ালা হাজী মো.আব্দুস সাত্তার (১৭ মার্চ ২৬ মঙ্গলবার) তাঁর স্বেচ্ছাসেবী টিম নিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চারপাশ ও সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার চারপাশ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

এসময় স্থানীয় নিম্ন আয়ের অনেক নারী- পুরুষ পরিচ্ছন্নতাকর্মীও এ কার্যক্রমে অংশ নেয়। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষে হাজী মো.আব্দুস সাত্তার তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করে ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন

হাজী আব্দুস সাত্তারের এ ধরনের মানবিক ও মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, তার এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমে শহরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন এলাকার সর্বস্তরের মানুষ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতার ফেরিওয়ালা হাজী মো.আব্দুস সাত্তার দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,নিজ শহরকে যার যার অবস্থান থেকে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে একটি সুন্দর দেশ জাতি হিসেবে গড়ে উঠবে এবং যথাযোগ্য পরিবেশ ও বসবাস যোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করেন। সর্বশেষে বিশেষ করে তিনি আরও বলেন,পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ।

মানুষের পাশে থাকার অঙ্গীকার মেম্বার পদপ্রার্থী আসাদুজ্জামানের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুন ২০২৬
Trulli