সর্বশেষ

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো। একইসঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প ‘সহিংসতার আহ্বান’ জানাচ্ছেন।

মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে

বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমা চেয়েছে। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে—প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে—এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না।

বিবিসির ভাষায়, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

এই সপ্তাহের শুরুতে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে, বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ‘১ বিলিয়ন ডলার’ ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন। সূত্র: বিবিসি

দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা!

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ নভেম্বর ২০২৫
Trulli

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প