সর্বশেষ

মুন্সিগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

উপজেলা সংবাদদাতা

মুন্সিগঞ্জে পদ্মা সেতু (উত্তর) থানার পাশেই লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস বাহিনী টিম।

জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশের তথ্যসূত্রে জানান, জেলা পুলিশ সুপার শামসু আলম সরকার মহোদয় এর নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের গোয়েন্দা একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এ-সময় লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

টিন থাকলেই কর দিতে হবে না, ঘরে বসে যেভাবে জিরো রিটার্ন দেবেন

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় এজাহারভুক্ত নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া রয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ নভেম্বর ২০২৫
Trulli

মুন্সিগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।