সর্বশেষ

দশমিনার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা, অল্পে রক্ষা পেল ব্যাংক

এম জাফরান হারুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের পুজাখোলা শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর-২৫) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ।

ব্যাংকের নৈশপ্রহরী তাহের হোসেন জানান, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার করতে থাকি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাইরে থেকে দেয়াল টপকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল।

টিন থাকলেই কর দিতে হবে না, ঘরে বসে যেভাবে জিরো রিটার্ন দেবেন

ব্যাংকের স্টাফরা জানান, গভীর রাতে ব্যাংকের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। সৌভাগ্যক্রমে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায় এবং কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। নৈশপ্রহরী টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন

ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করলেও তাৎক্ষণিক সতর্কতায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৫
Trulli

দশমিনার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা, অল্পে রক্ষা পেল ব্যাংক