সর্বশেষ

এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে। আমাদের সঙ্গে যাদের মতাদর্শ মিলে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই এনসিপির। জুলাই সংস্কারের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এদিন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক

নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই, সেটি নিশ্চিত করে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই।

নাহিদ বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। আমরা আশা করছি আমরা শাপলা প্রতীক পাব। তিনি বলেন, গণমাধ্যমই আমাদের শেষ ভরসা, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, সাংবাদিকরাই ভরসা। আমরা হারিয়ে যাইনি, আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝের সময়টা প্রবাসীদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে দলের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম।

ভারতের করায়ত্ত থেকে মুক্ত না হলে দেশের উন্নতি অসম্ভব: ফয়জুল করীম

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এবং গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের জায়গা দিতে হলে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের বড় অর্জন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ ডিসেম্বর ২০২৫
Trulli

এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম