সর্বশেষ

ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন আজ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। মাওলানা আফজাল হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকা–১৯ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে এ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আফজাল হোসাইন ঢাকা–১৯ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, সাভার-আশুলিয়াকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাঁর নির্বাচনী অঙ্গীকার।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ঢাকা–১৯ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও দৃশ্যমান ও গতিশীল হবে।

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ ডিসেম্বর ২০২৫
Trulli

ঢাকা–১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল