সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সাল মিয়াকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ।

১৮মার্চ বুধবার গোপন সংবাদ পেয়ে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ রূপগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটিতে ওয়ারেন্টও রয়েছে। এছাড়া ফয়সাল মিয়া বিভিন্ন নাশকতার পরিকল্পনা করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ফয়সাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

০

নরসিংদীর শিবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা,পৃথক অভিযানে ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৪

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ মার্চ ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার