সর্বশেষ

ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা

শহীদুল ইসলাম

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎গাইবান্ধায় দলীয় কার্যালয়ে ও বিভিন্ন স্থানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীরা বলেন, অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক একজন সুপরিচিত শিক্ষাবিদ, সমাজসেবক ও দক্ষ চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
‎

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গাইবান্ধা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
‎

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

নরসিংদীর শিবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা,পৃথক অভিযানে ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৪

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ মার্চ ২০২৬
Trulli

ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা