সর্বশেষ

মুন্সীগঞ্জ জেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের লড়াকু সৈনিক “জীবন” এর কিছু কথা

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লড়াকু সৈনিক মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সহ-সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স( জেড সি এফ) সহ-সভাপতি মো: জীবন গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল। তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন। মুন্সীগঞ্জ ১ আসনসহ বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে পথসভা ও প্রচারণায় লড়াকু ভূমিকা রাখেন।

২০০০ সাল থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় হতে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

মো: জীবন বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ও বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে কে বুকে ধারন করে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ রাজনীতি করে আসছি ।আমি বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য  হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েছি।দীর্ঘদিন ঘরবাড়ি ছাড়া ছিলাম।এমনকি আমার একমাত্র ছোট মোঃ জুনায়েদ শেখ কে ২০১১ সালে আওয়ামী লীগ দোসরদের হাতে হত্যা হওয়ার পরে কোন থানা-ই এ হত্যা মামলা নেয়নি।মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা আমার রাজনৈতিক গুরু ও আমার রাজনৈতিক অভিভাবক।এ রাজনীতি করতে গিয়ে আমার অনেক সম্পত্তি বিক্রি করতে হয়েছিল।

মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বলেন,মো: জীবন দীর্ঘদিন যাবত আমার সাথে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে পাশে থেকে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে।আমি চাই আগামীদিনেও সর্ব এরকম ভাবে দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে যাবে পাশাপাশি মাদক,সন্ত্রাস চাঁদাবাজি নির্মুলে তার অগ্রাণী ভূমিকা থাকবে।আমি তার মঙ্গল কামনা করি।

নরসিংদীর শিবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা,পৃথক অভিযানে ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৪

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মার্চ ২০২৬
Trulli

মুন্সীগঞ্জ জেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের লড়াকু সৈনিক “জীবন” এর কিছু কথা