সর্বশেষ

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, ও ২৫ ঘোড়া জীবিত উদ্ধার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭নম্বরসহ আশপাশের চারটি প্লট থেকে আজ ২৭ মার্চ শুক্রবার সকালে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে । ২৫ টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ ঘোড়ার হাড় উদ্বার করা হয়েছে। পুলিশ ও র‍্যার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
জানা যায়, গরুর গোস্ত ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জ সহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে । সেক্ষেত্রে ঘোড়ার গোস্ত ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে কসাইরা ঘোড়ার গোস্তকে গরুর গোস্ত হিসেবে হাট- বাজারে বিক্রি কর আসছে। ক্রেতারাও না জেনে ঘোড়ার গোস্ত ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাই করার মতলবে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যায় । ঘটনাস্থল থেকে পুলিশ ১২টি জবাই করা ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে ।

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

একটি ঘোড়ী বা মাদী ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।
উল্লেখ্য ২০২৫ সালের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

এলাকাবাসী জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নরসিংদীর শিবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা,পৃথক অভিযানে ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৪

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মার্চ ২০২৬
Trulli

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, ও ২৫ ঘোড়া জীবিত উদ্ধার