সর্বশেষ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

অনলাইন ডেস্ক

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার শীতল নিবাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

র্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি।

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত

২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর বালেন্দ্র আরএসপিতে যোগ দেয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।

গত বছর নেপালে জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপর দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি ছয়মাসের মাথায় নির্বাচন দেন।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাত শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

অলির পদত্যাগের পর থেকেই মূলত বালেন্দ্র শাহর নাম দেশটির জাতীয় রাজনীতিতে মূল চরিত্র হিসেবে আবির্ভূত হয়। চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহ দল আরএসপি ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করলো।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মার্চ ২০২৬
Trulli

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ