সর্বশেষ

রাজিবপুরে সরকারি চাল মজুদ ও পাচারচেষ্টায় ফাতেমা ট্রেডার্সকে শোকজ

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও পাচারের চেষ্টার অভিযোগে ফাতেমা ট্রেডার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা খাদ্য বিভাগ।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

‎বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবেরডাঙ্গীর মরিচাকান্দি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানা স্বপ্নের নামে এ নোটিশ প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আব্দুর রশীদ।
‎
‎‎এর আগে গত ২৭ মার্চ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও পাচারের দায়ে ফাতেমা ট্রেডার্সের মালিক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পাচারের উদ্দেশ্যে সরানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
‎
‎উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, সরকারি খাদ্যশস্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা পাচারের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাদ্যশস্য নিয়ে জনস্বার্থবিরোধী এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎
এদিকে, অবৈধভাবে সরকারি চাল মজুদ ও পাচারের সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আইনগত কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎
‎

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৬
Trulli

রাজিবপুরে সরকারি চাল মজুদ ও পাচারচেষ্টায় ফাতেমা ট্রেডার্সকে শোকজ