সর্বশেষ

সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শহীদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার( ৮ এপ্রিল )উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‎

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার শতশত শিক্ষার্থী সহ এলাকাবাসী।
‎

মানববন্ধনে বক্তব্য রাখেন, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার,সৈকত আহমেদ, জামাত নেতা মিলন মিয়া, এলাকাবাসী নাজমুল হোসেন, মেহেদী হাসান,শাহাদাত হোসেন প্রমুখ।
‎
‎এ সময় বক্তারা জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ধর্ষণকারী আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, এরা সমাজের কীট।তাই আব্দুল ছাত্তারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
‎
‎উল্লেখ্য ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্ৰামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
‎এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ এপ্রিল ২০২৬
Trulli

সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত