সর্বশেষ

আশুলিয়ায় গুলির ঘটনায় সন্ত্রাসী আটক,বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আল শাহরিয়ার বাবুল খান

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে সংঘটিত চাঞ্চল্যকর গুলির ঘটনায় সরাসরি জড়িত এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া চিত্রশাইল রাজাবাদশা মোড়ে একটি খাবারের দোকানে অবস্থান করছিলেন মোঃ পারভেজ। এসময় পূর্ব বিরোধের জেরে শ্যুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল, তৈয়ব ও ডিএক্স আল আমিনসহ ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে পারভেজের পেটের পাজরের কাছে ও হাতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পারভেজের ভাই মোঃ ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৩, তারিখ ৮ এপ্রিল ২০২৬; এতে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭ ধারা উল্লেখ করা হয়েছে।

জিনজিরা ক্রীড়া সংঘের ১০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) ও অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়া থানার একটি বিশেষ দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে অবশেষে শনিবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার এনভয় গার্মেন্টসের ৩ নম্বর গেটসংলগ্ন একটি গলি থেকে এজাহারভুক্ত আসামি রুবেল রাঢ়ী (৩০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ১

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ এপ্রিল ২০২৬
Trulli

আশুলিয়ায় গুলির ঘটনায় সন্ত্রাসী আটক,বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার