সর্বশেষ

মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে মানবপাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।। জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বর্তমানে সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

বিষয়টি মোকাবিলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচার ইস্যুতে তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, সরকার মানবপাচার বন্ধে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ মির্জা ফখরুলের

এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ দমন কঠিন। কোথাও অপরাধ সংঘটিত হলে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT