সর্বশেষ

বাউফলে কৃষি দপ্তরের আয়োজনে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল-২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাউফলের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো: আমানুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এমএম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মো: আবু রায়হান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাইয়ূম হোসেন, উপজেলা পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবুজ প্রমূখ।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কিষানি অংশগ্রহণ করেন। ‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও যোগ করেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই কংগ্রেসে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কিষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি। মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারেন, সেই লক্ষ্যেই এই ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক সূত্রে জানানো হয়।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৬
Trulli

বাউফলে কৃষি দপ্তরের আয়োজনে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত