সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সংবাদ সম্মেলন বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হবে।

বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ছয়টি শর্ত। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং গোলামির চুক্তি। জমিয়তে ইসলামায়ের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দলটির অভিযোগ, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। জমিয়তের নেতারা আরও অভিযোগ করেন, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শুকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ।

মিরপুরে রাড্ডাস্থ এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট:  গ্রেপ্তারের দাবি:আমীরে জামায়াতের

সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে। দলটির দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার ১৫ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। ঢাকা মিছিল হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা চান আসিফ মাহমুদ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ মে ২০২৬
Trulli

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক