সর্বশেষ

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে তেহরানের দেওয়া এই তথ্য যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয়, তবে দেশটির সঙ্গে চলমান সব ধরনের আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুদ্ধের মধ্যেও বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল OECD

সবুজ সংকেত দিয়ে ট্রাম্প তার পোস্টে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ কিংবা অন্য কোনো প্রকার চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না। ইরানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়টি নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কোনো অর্থ দেওয়া হয়নি বা তাদের কোনো অর্থ অবমুক্তও করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা তহবিলের কিছু অংশ মার্কিন কৃষক ও খামারিদের কল্যাণে ছাড় করা হবে। এই অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনের মতো খাদ্যশস্য কেনা হবে। পোস্টের শেষাংশে ট্রাম্প উল্লেখ করেন, ইরানে বর্তমানে খাদ্যের তীব্র সংকট ও জরুরি প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই তাদের অবরুদ্ধ অর্থ দিয়ে এই খাদ্যসামগ্রী কেনা হবে এবং তা একচেটিয়াভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কেনা হবে বলে তিনি নিশ্চিত করেন।

JFK এড়াতে পারে নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুন ২০২৬
Trulli

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প