সর্বশেষ

চুয়াতাঙ্গায় অপহরণকৃত কিশোর হত্যা: প্রধান আসামি গ্রেফতার

উপজেলা সংবাদদাতা

চিত্তরঞ্জন সাহস চিতু,

চুয়াডা্ঙ্গা সংবাদদাগা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫ বছর বয়সী কিশোর রাফিজ মিয়াকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি লাল্টু মিয়া (৪১) গ্রেফতার হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) ও আলমডাঙ্গা থানার যৌথ অভিযানে ২৬ জুন ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গাজীপুরে নারী সাংবাদিককে পিটিয়ে-কুপিয়ে জখম:জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

পুলিশ জানায়, প্রবাসী বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে রাফিজকে ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বেঁধে নির্যাতন করে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে ব্যর্থ হলে অপহরণকারীরা রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং মরদেহ অর্জুন খালে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। আদালতে হাজির করা হলে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, গত ১৩ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খাল সংলগ্ন একটি পুকুর থেকে রাফিজ মিয়ার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুন ২০২৬
Trulli

চুয়াতাঙ্গায় অপহরণকৃত কিশোর হত্যা: প্রধান আসামি গ্রেফতার