সর্বশেষ

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

উপজেলা সংবাদদাতা

চিত্তরঞ্জন সাহা চিতু,

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানী সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।

আশুলিয়ার ভাদাইলে ইসরাফিল কমপ্লেক্সে ইসলামী মহাসম্মেলন, অংশ নিলেন দেশের খ্যাতনামা আলেমরা

স্বজনরা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকার সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়।ধাক্কার ফলে শিশুটি মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সঙ্গে ভ্যান থেকে পড়ে আহত হন শিশুটির নানী সাজেদা খাতুন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

করিমগঞ্জ বাজারে সাধারণ মানুষের খোঁজখবর নিলেন চেয়ারম্যান আসলাম হোসেন শিকদার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু