সর্বশেষ

আশুলিয়ায় ধর্ষণ মামলার আসামি জাকির গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদের নেতৃত্বে (এসআই) তালেব এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মো.জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জাকির হোসেন চুয়াডাঙ্গা জেলার রামুদা থানার দশমীপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন নাসির মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল সদর মাহমুদনগরে সেতুর অভাবে থেমে গেছে তিন উপজেলার গ্রামীণ জীবন

পুলিশ জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, “জাকির হোসেনকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ফিটিংবাজি ও ধর্ষণসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে বিচারাধীন বিষয়। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানোর বিচার হলেই আ.লীগের রাজনীতি করার অধিকার থাকবে না: জাবের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ জুন ২০২৬
Trulli

আশুলিয়ায় ধর্ষণ মামলার আসামি জাকির গ্রেফতার