সর্বশেষ

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ২৭০ গ্রাম গাঁজাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- আশুলিয়ার দোসাইদ পশ্চিমপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), রাজধানীর রামপুরা থানার সিপাহীবাগ ম্যারাদিয়া এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে মো. মামুন খান (৩২), রংপুরের মিঠাপুকুর থানার মমিনপুর বলতিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. হাসান আলী (২৬) এবং রংপুরের বদরগঞ্জ থানার নাটারাম এলাকার মো. আবেদ আলীর ছেলে মো. মুরাদ হোসেন (৪২)।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

তারা আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দোসাইদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম।

এ সময় মো. জসিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট এলাকার ফকির বাড়ি রোডের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানার এসআই মো. রিয়াজ মাহমুদ। এ সময় সেখান থেকে মো. মামুন খান, মো. হাসান আলী ও মো. মুরাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, আটক ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার