সর্বশেষ

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে ধারালো বটি দিয়ে হত্যা করার দায়ে ছেলে আলীম কাজী (২৫)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় আলীম কাজী তার বাবা ইসমাইল কাজীর গলায় ধারালো বটি দিয়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল কাজীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ জুলাই ২০২৬
Trulli

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন